অসুস্থ তিন শিল্পীর পাশে প্রধানমন্ত্রী
অসুস্থ তিনজন অভিনেতা-অভিনেত্রীকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গণভবনে তাদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন তিনি। অনুদানপ্রাপ্তরা হলেন অভিনেত্রী মায়া ঘোষ, অভিনেতা মঞ্জুর হোসেন ও মুক্তিযোদ্ধা চিত্রনায়ক আব্দুস সাত্তার।
মায়া ঘোষকে ৫ লাখ টাকা ও চলাচলের জন্য একটি হুইল চেয়ার, মঞ্জুর হোসেনকে ২০ লাখ টাকা এবং আব্দুস সাত্তারকে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেড় বছর আগেও চিত্রনায়ক আব্দুস সাত্তারকে ২০ লাখ টাকার অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদপত্রের মাধ্যমে তাদের দুরবস্থার কথা জানতে পেরে তাদের আর্থিক সহায়তার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
এসময় অনুদানপ্রাপ্তরা তাদের এই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এসএ/বিএ