প্রন উইথ মাশরুম


প্রকাশিত: ০৯:১১ এএম, ২৯ মার্চ ২০১৬

পুষ্টিকর চিংড়ি ও মাশরুম যদি একই রেসিপিতে নিয়ে আসা যায়, তাহলে তা হবে আরো মজাদার ও সুস্বাদু। রেসিপি জানা নেই? আপনাদের জন্য রেসিপি দিয়েছেন নাজনীন তৌহিদ-

উপকরণ : মাশরুম টুকরো- ১ কাপ, চিংড়ি- ১ কাপ, সয়াসস- ১ টেবিল চামচ, আদা কুঁচি- ১ চা চামচ, পেয়াজ ফালি- আধা কাপ, চিনি- আধা কাপ, গোল মরিচ গুঁড়ো- আধা চা চামচ, টেস্টিং সল্ট- আধা চা চামচ, লবণ- সামান্য, তেল- তিন টেবিল চামচ, পানি- এক কাপ, কর্নফ্লাওয়ার- এক টেবিল চামচ।

প্রণালি : কড়াইয়ে তেল গরম করে চিংড়ি ভাজুন। এবার পেঁয়াজ দিন, মাশরুম দিন। একে একে সব মশলা উপকরণ দিয়ে কষিয়ে পানি দিন। ফুটে উঠলে কর্নফ্লাওয়ার গুলে ঢেলে দিয়ে নামিয়ে ফেলুন। ব্যাস, তৈরি হয়ে গেল প্রন উইথ মাশরুম।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।