স্বাস্থ্যকর বিকেলের নাশতায় সেদ্ধ ছোলার সালাদ

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ৩১ মার্চ ২০২৬
ছবি/এআই দিয়ে বানানো

বিকেলের নাস্তায় অনেকেই চটপটি বা ভাজাপোড়া খাবারের দিকে ঝুঁকে পড়েন। তবে নিয়মিত এমন খাবার খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো নয়। তাই প্রয়োজন এমন কিছু, যা হবে সুস্বাদু আর স্বাস্থ্যকর।

ছোলা প্রোটিন ও ফাইবারে ভরপুর একটি খাবার, যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। সেদ্ধ ছোলার সঙ্গে কিছু সবজি ও হালকা মসলা মিশিয়ে তৈরি করা যায় দারুণ স্বাদের একটি সালাদ, যা শরীরের জন্যও উপকারী।

খুব অল্প সময়েই ঘরের উপকরণ দিয়ে তৈরি করা যায় এই সেদ্ধ ছোলার সালাদ।

উপকরণ

১. সেদ্ধ ছোলা ১ কাপ
২. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৩. টমেটো কুচি ২ টেবিল চামচ
৪. শসা কুচি আধা কাপ
৫. কাঁচামরিচ কুচি ১–২টি
৬. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
৭. লেবুর রস ১ টেবিল চামচ
৮. লবণ স্বাদমতো
৯. গোলমরিচ গুঁড়া সামান্য
১০. চাট মসলা সামান্য

প্রস্তুত প্রণালি

একটি বড় বাটিতে সেদ্ধ ছোলা নিয়ে নিন। এরপর এতে পেঁয়াজ, টমেটো, শসা ও কাঁচামরিচ কুচি যোগ করুন। ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর লবণ, গোলমরিচ গুঁড়া, লেবুর রস ও চাট মসলা দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।

সবকিছু মিশে গেলে সালাদটি পরিবেশনের জন্য প্রস্তুত। তাৎক্ষণিক পরিবেশন করুন। চাইলে ফ্রিজে একটু ঠান্ডা করেও খেতে পারেন।

এএমপি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।