তনু হত্যার বিচার দাবিতে জবিতে কর্মসূচি অব্যাহত


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

তনু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন কর্মসূচি অব্যাহত রয়েছে। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সোশিওলজি ক্লাব এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

পরে একটি বিক্ষোভ মিছিল জবি শান্ত চত্ত্বর হয়ে বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে। মিছিল শেষে মানববন্ধনে অংশ নেয় জবি শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতির জন্য আজ দেশে তনুদের এধরনের নারকীয় পরিস্থিতির শিকার হতে হয়েছে। তাই দেশে ন্যায় বিচারের স্বার্থে এ ধরনের অপরাধের দ্রুত বিচার হওয়া জরুরি ।

সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল বলেন, তনু আমাদের বোন, ওর মত আর কাউকে যেন এমন নির্মম নির্যাতনের শিকার হতে না হয় সে জন্য আমরা এ প্রতিবাদ মিছিলে একত্রিত হয়েছি।

জবি মনোবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে শিক্ষার্থী তানজিনা তানু বলেন, তনুর মত দেশের আর কোনো মেয়েকে যেন এ যন্ত্রণা নিতে না হয়, সেজন্য অপরাধী চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা সময়ের দাবি হয়ে ওঠেছে।

এসএম/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।