টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

শাহরিয়ার ইসলাম তুষার, শাহরিয়ার তানজিল ও রাকিব আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার সঙ্গে সম্পৃক্ত থাকায় তিন শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ভোরে টিএসসি এলাকায় দুই পুরুষ ও দুই নারীকে লাঞ্ছনার ঘটনায় তাদের বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশের আলোকে ৩ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

এফএআর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।