লেট নাইট কফি’তে ন্যানসি
আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি লাইভ টিপস এন্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফি। সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানে এবার অতিথি হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী নাজমুন নাহার ন্যানসি।
লেট নাইট শো অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। আগত অতিথি তার জীবনের উত্থান-পতনের নানাদিক নিয়ে খোলামেলা আলোচনা করবেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। যেখানে উঠে আসবে একটি সম্পর্ক গড়তে একজন অন্য জনের জন্য কিভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন।
টেলিফোন ও ই-মেলের মাধ্যমে দর্শকদের সাথে নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলবেন তিনি।
মারিয়া নূর ও তৌসিফের উপস্থাপনায় এবং সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি আরটিভিতে প্রচার হবে আগামী শনিবার, ৯ এপ্রিল রাত ১২টা ১ মিনিটে।
এদিকে ন্যানসি ভক্তদের জন্য নতুন সুখবর হলো সম্প্রতি মা হতে যাচ্ছেন তিনি।
এলএ/পিআর