রাবি শিক্ষার্থী আটকের বিষয়টি স্বীকার করলো পুলিশ


প্রকাশিত: ০২:০৭ পিএম, ৩০ মে ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হল থেকে গভীর রাতে দুই শিক্ষার্থী আটকের বিষয়টি স্বীকার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মহানগর পুলিশের মূখপাত্র ইফতে খায়ের আলম জাগো নিউজকে আটকের বিষয় নিশ্চিত করেন।

আটকরা হলেন, ক্রপ সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল গফফার ও তার সহপাঠী মাহবুব।

ইফতে খায়ের আলম বলেন, ওই দুই শিক্ষার্থীর জেএমবি সংশ্লিষ্টা রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে মহানগর ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটক করা টিম তাদের নিয়ে ফিরে আসেনি। আটকদের নিয়ে অভিযান চলছে।
তবে তাদের অধ্যাপক রেজাউল হত্যার ঘটনায় এদের আটক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন কোনো মন্তব্য করা সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, রোববার রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগর পুলিশের একটি দল শহীদ হবিবুর রহমান হলের ২৩৬ নম্বর কক্ষ থেকে আব্দুল গফফার ও ৪৪২ নম্বর কক্ষ থেকে মাহবুব নামে একজনকে আটক করে। তবে প্রথম দিকে পুলিশ আটকের বিষয়টি সাংবাদিকদের অস্বীকার করেন।

রাশেদ রিন্টু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।