ডাকসু নির্বাচন উপলক্ষে ১ দিন ছুটি কমানো হলো

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০১:১২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ৪ দিনের পরিবর্তে ৩ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ করে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের সই করা এক বিবৃতিতে ছুটি ১ দিন কমানোর এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে। ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৮ সেপ্টেম্বর সোমবার থেকে ১০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে ৩০ আগস্ট অন্য এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করলে ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্রতিবাদ জানিয়ে ৩ দিন বন্ধ ঘোষণার দাবি জানায়। তাদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত এসেছে।

এফএআর/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।