রাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: পর্যবেক্ষণ টিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৫

রাকসু নির্বাচন পর্যবেক্ষণ টিমের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেছেন, ‘রাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন শুরুর পর থেকে প্রতিটি ভোট কেন্দ্রে গেছি। ভোটারদের সঙ্গে কথা বলেছি। ভোট গ্রহণের বিষয়ে কথা বলেছি। এ সংক্রান্ত একটি রিপোর্ট আমরা রেজিস্ট্রার বরাবর লিখিত দিয়েছি। আমরা দেখেছি ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে।’

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে কেউ ভোট কারচুপির অভিযোগ করেননি। আমরাও পাইনি। তবে কয়েকটি হলের ভোটার সংখ্যা বেশি হওয়ার কারণে বেশি সময় লেগেছে।’

তিনি আরও বলেন, ‘ভোট ব্যবস্থাপনায় দুর্বলতা ছিল। এছাড়াও ব্যালট পেপার, বাক্সেও সমস্যা ছিল। কারণ এটি স্বচ্ছ হবার কারণে ব্যালটে কাকে ভোট দিয়েছে সেটা দেখা যাচ্ছে। তবে ভোট অংশগ্রহণমূলক হয়েছে সেখানে কোনো সন্দেহ নেই।

এসময় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।