বেরোবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ফেরদৌস রহমান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ‎বেরোবি
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

‎সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১২০তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ফেরদৌস রহমানকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিকেল থেকে এ আদেশ কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলেও জানানো হয়।

‎একই সভার সিদ্ধান্তে রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

‎উপাচার্যের অনুমোদনক্রমে সংস্থাপন শাখা-১-এর উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম এ-সংক্রান্ত আদেশে সই করেছেন।

‎প্রসঙ্গত, অধ্যাপক ফেরদৌস রহমান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বহিঃরঙ্গন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মো. আজিজুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।