ঢাবিতে শিক্ষকদের জন্য ২ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী কনফারেন্স রুমে এ ক্যাম্প শুরু হয়।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার এই কর্মসূচিতে সহযোগিতা করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পৃথক পৃথকভাবে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, মেডিকেল ক্যাম্পের সমন্বয়কারী অধ্যাপক এম এ কাউসারসহ অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী দিনে কলা অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আগামীকাল সমাপনী দিনে বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্য বিষয়ে শিক্ষকদের পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করবেন।

এফএআর/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।