৫ হাজার শিক্ষার্থী নিয়ে বেরোবি ছাত্রদলের গণইফতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৯ মার্চ ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের উদ্যোগে প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম এম মুসা, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ-উন-নবি ডনসহ বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

৫ হাজার শিক্ষার্থী নিয়ে বেরোবি ছাত্রদলের গণইফতার

বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, আমাদের ছাত্রদের আয়োজন দেখে মনে হচ্ছে তাদের দিয়ে সুন্দরভাবে এ ধরনের আয়োজন সম্ভব। আমরা সামনের দিনে ছাত্রদের দিয়ে এমন আয়োজন করবো। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য যা যা করা দরকার তা করতে বদ্ধ পরিকর।

মো. আজিজুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।