রাজশাহীতে ঢাবির সাবেক শিক্ষার্থীদের পারিবারিক মিলনমেলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০৮ মে ২০২৬
রাজশাহীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থীদের শোভাযাত্রা/ছবি: সংগৃহীত

স্মৃতিচারণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদ্‌যাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থীদের পারিবারিক মিলনমেলা।

রাজশাহী মহানগরী ও সংলগ্ন নানা জেলায় থাকা ঢাবির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘প্রাণদ’র আয়োজনে শুক্রবার (৮ মে) নগরীর তেরখাদিয়ায় ভিক্টোরিয়া কনভেনশন হলে দিনভর এই মিলনমেলা হয়।

সকালে নিবন্ধনের পর শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে অংশ নেন কয়েকশত প্রাণদী ও তাদের পরিবারের সদস্য। দিনভর নানা পর্বের মধ্যে ছিল বক্তব্য, স্মৃতিচারণ, খেলাধুলা, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্রসহ বিভিন্ন আয়োজন। সব মিলিয়ে আনন্দমুখর এই মিলনমেলা রাজশাহীতে এক টুকরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। সবার চোখে যেন বিশ্ববিদ্যালয়জীবনের তারুণ্য ঝলকে ঝলকে উঠছিল।

প্রাণদের সদস্য ও রাজশাহীর বর্তমান বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আনসার উদ্দীন, রাজশাহী নিউ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ড. কালাচাঁদ শীল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের রাজশাহীর ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনসহ দুই শতাধিক সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য মিলনমেলায় অংশ নেন।

একিউএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।