ঢাবি`র কলাভবনে ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০৮:১৩ এএম, ২০ জানুয়ারি ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ক্লাশরুমের সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুরো ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। তবে এই ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কলাভবনের নিচতলায় ইতিহাস বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মধ্যবর্তী বারান্দায় ককটেলটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী সাংবাদিকদের বলেন, কলাভবনের দোতলা বা তিনতলা থেকে ওই ককটেল নিচের দিকে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

এমএম/আরএস


 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।