টিকাদানে সচেতনতা বাড়াতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা
জনস্বাস্থ্যের সুরক্ষায় টিকাদানের গুরুত্ব ছড়িয়ে দিতে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘সবার জন্য টিকাদান (ইমিউনাইজেশন ফর অল)’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। স্বাস্থ্যকর ও রোগমুক্ত সমাজ গঠনে টিকাদানের অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক- শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শারমিন্দ নীলোৎপল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. ডেভিড ডাউল্যান্ড।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।
অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক এবং এশিয়ান প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজি ও বাংলাদেশ লাং ফাউন্ডেশনের নেতা অধ্যাপক আব্দুস শাকুর খান। তিনি সংক্রামক ব্যাধি প্রতিরোধ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে সঠিক সময়ে টিকাদানের গুরুত্ব ব্যাখ্যা করেন। সমাপনী পর্বে সিনোভিয়া ফার্মা পিএলসির অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) লাকি সিনহা বক্তব্য দেন।
এএএইচ/এমএমকে