জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ২য় মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১০ জানুয়ারি ২০১৭
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান)  শ্রেণিতে ভর্তি কার্যক্রমের ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

উক্ত ফল এসএমএসের মাধ্যমে বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>athn<space>roll no  লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে জানা যাবে।

রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd/admissions   অথবা admissions.nu.edu.bd  থেকে ফল পাওয়া যাবে।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।