স্নাতক ভর্তির ফরম পূরণের সময় বৃদ্ধি


প্রকাশিত: ১১:০৯ এএম, ১১ জানুয়ারি ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণের সময় ১৭ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) অথবা (nu.edu.bd/admissions) থেকে পাওয়া যাবে।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।