যবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি মিজানুর সম্পাদক জাহিদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৭-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান সভাপতি ও সহকারী অধ্যাপক আশরাফুজ্জামান জাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকেলে ফলাফল ঘোষণা করা হয়েছে।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুস সামাদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধ্যক্ষ পদে সহকারী অধ্যাপক রশিদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রভাষক তানভীর আহম্মেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।
এছাড়া পাঁচটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন মুনিবুর রহমান, রাফিউল হাসান, শামীমা আক্তার, এসএম শামীউল আলম, ড. সুমন চন্দ্র মোহন্ত।
নির্বাচিত শিক্ষকবৃন্দকে উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার অভিনন্দন জানিয়েছেন। এছাড়া অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতি নেতৃবৃন্দও অভিনন্দন জানিয়েছেন।
মিলন রহমান/এএম/পিআর