জাবিসাসের সভাপতি সুজন সম্পাদক শামীম


প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি মওদুদ আহমেদ সুজন (ডেইলি সান) এবং সাধারণ সম্পাদক শরিফুল কবির শামীম (ডেইলি অবজারভার) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার জাবিসাসের ২০১৭ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন শেষে দুপুর ২টার সময় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ফরিদ আহমেদ।

কমিটিতে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আরিফুল ইসলাম নেহাল (দৈনিক সমকাল), যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (ডেইলি নিউ এইজ), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন নিলয় (দৈনিক ইত্তেফাক), দফতর ও প্রকাশনা সম্পাদক নূর আলম হিমেল (বাংলা নিউজ২৪.কম) এবং কার্যনির্বাহী সদস্য মো. আসাদুজ্জামান (ডেইলি স্টার), হাসান আল মাহমুদ  (দৈনিক মানবজমিন) এবং তহিদুল ইসলাম (দৈনিক প্রতিদিনের সংবাদ)।

জাবিসাসের কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর ১টা পর্যন্ত। এ সময়ে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করেন জাবি ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, শিক্ষক সমিতির বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ। এছাড়া নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিক নেতাদের সঙ্গে দেখা করেন।

হাফিজুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।