ঢাবিতে পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মাহফুজ হায়দার রুহি।
জানা যায়, বুধবার বিকেলে গোসল করার জন্য শহীদুল্লাহ হলের পুকুরে নামলে পানিতে ডুবে যান মাহফুজ।
পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএইচ/এসকেডি/বিএ/আরআইপি