জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ৫ লাখ ৩১ হাজার আবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:৩২ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজসমূহে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির জন্য ৫ লাখ ৩১ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। মোট ৩১টি বিষয়ে ৩ লাখ ৯১ হাজার ৫৫টি আসনের বিপরীতে এ আবেদন জমা পড়ে।

গত ২৪ আগস্ট থেকে অনলাইনে ভর্তির জন্য আবেদন শুরু হয় এবং তা চলে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ১৫ অক্টোবর থেকে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।