দ্বিতীয় দিনের মতো ইবির প্রশাসনিক ভবনে তালা
দ্বিতীয় দিনের মতো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ভিসি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রশাসনিক কর্মকর্তাদের অফিস থেকে বের করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল পরিবহন বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা।
জানা গেছে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত শনিবার হিসাব বিজ্ঞান বিভাগের নিয়োগ বোর্ডে নিয়োগ পাওয়া ৮ জনের অধিকাংশই জামায়াত ও বিএনপিপন্থী দাবি করে। এতে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদের মধ্যে আওয়ামী পরিবারের সন্তান এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে চাকরি পাননি এমন রয়েছেন বেশ কয়েকজন।
এতে ক্ষুব্ধ হয়ে সকালে চাকরি প্রত্যাশীরা প্রশাসনিক ভবন ও ভিসি অফিসে তালা লাগিয়ে দেন। এর আগে গত সোমবার দুপুর থেকে প্রথম দফায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন ও ভিসি অফিসে তালা ঝুলিয়ে দেন চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীরা। এদিকে মঙ্গলবার অনুষ্ঠিতব্য অর্থনীতি বিভাগের নিয়োগ বোর্ড স্থগিত করেছে প্রশাসন।
আল-মামুন সাগর/এমজেড/পিআর