শেকৃবিতে ঈদের ছুটি শুরু ২৪ মে, বন্ধ থাকবে আবাসিক হলও
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি আবাসিক হলসমূহও বন্ধ রাখার কথাও জানানো হয়েছে।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা নোটিশে বলা হয়, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, চিকিৎসা, খামার, নিরাপত্তা, যানবাহন জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা ছুটির আওতার বাইরে থাকবেন।
নোটিশে আরও বলা হয়, আবাসিক হলসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে রোস্টার ডিউটির ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি ছুটির আগে অফিস ত্যাগের সময় বিদ্যুৎ, ফ্যান, এসি ও পানির লাইন বন্ধ রয়েছে কি না, তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমডিএসএ/জেএইচ