জবি নীল দলের নির্বাচন বৃহস্পতিবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রগতিশীল ও আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জবি প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ-আল-মাসুদকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
এ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ সমর্থিত প্রগতিশীল শিক্ষকদের এ সংগঠন দুই ভাগে বিভক্ত হয়ে শিক্ষক নেতারা নিজ নিজ অনুসারীদের নিয়ে এরই মধ্যে প্রচার শুরু করেছেন।
নীল দলের একটি পক্ষ থেকে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহকে সাধারণ সম্পাদক করে প্যানেল ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে নীল দলের অপর পক্ষ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামানকে সভাপতি ও রসায়ন বিভাগের ড. এ কে এম লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক করে প্যানেল ধোষণা করেছে।
বিএ/আরআই