রাজশাহী বিশ্ববিদ্যালয়
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি পারভেজ, সম্পাদক শাওন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের মুহাম্মদ পারভেজ আকন্দ সভাপতি এবং একই বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আহসানুল ইসলাম শাওন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী জোবায়ের হোসেন জিহাদ।
শুক্রবার (১৫ মে) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের পর এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সাবেক সভাপতির অনুপস্থিতে সভাপতিত্ব করেন গত কমিটির সাধারণত সম্পাদক ও বর্তমান সভাপতি মুহাম্মদ পারভেজ আকন্দ ও সঞ্চালনায় ছিলেন বর্তমান কমিটির সদস্য রবিউল ইসলাম।
এছাড়া প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্বিবদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ও ইসলামি শ্রমিক আন্দোলন রাজশাহী মহানগর সভাপতি মুহাম্মদ হাসান। এসময় রাবি শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এএইচ/জেআইএম