বিটিভির নৃত্যশিল্পী নির্বাচিত হলেন কুবির অদিতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১০ মার্চ ২০২১

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নৃত্যশিল্পী নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অদিতি রায় চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন থিয়েটারের সাংস্কৃতিক কর্মী।

এর আগে অদিতি বাংলাদেশ টেলিভিশনের নৃত্যশিল্পী নির্বাচনী পরীক্ষা-২০২০-এ অংশগ্রহণ করেন।

অদিতি রায় চৌধুরী বলেন, ‘আসলে আমি অনেক আগেই অ্যাপ্লাই করেছিলাম, তারপর হুট করেই ডাকল। তারপর প্রাথমিক বাছাই পর্বটা অতিক্রম করে স্ক্রিনটেস্টের জন্য অংশগ্রহণ করি। উভয় ধাপেই প্রায় ৩০০ প্রতিযোগীদের মধ্যে বেস্ট লিস্টে নিজের নাম দেখার বিষয়টা বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে।’

তিনি বলেন, ‘মূলত মায়ের খুব শখ ছিল নাচ নিয়ে কিছু অর্জন যেন আমার থাকে। সেটা পূরণ করতে পেরেই সবচেয়ে বেশি ভালো লাগছে।’

গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনের সদর দফতর থেকে অদিতি রায় চৌধুরীকে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের নৃত্যশিল্পী ‘গ’ শ্রেণিতে তালিকাভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।