কুবির বনে অগ্নিকাণ্ড

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৮ মার্চ ২০২১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মধ্যবর্তী ঘন জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

jagonews24

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সিকিউরিটি গার্ড আবু হানিফ বলেন, ‘আমি ৪টা থেকে সাড়ে ৪টার দিকে হলের পশ্চিম দিকে আগুনে পোড়ার শব্দ ও গন্ধ পাই। পরে বেরিয়ে এসে দেখি দত্ত হল ও বঙ্গবন্ধু হলের মধ্যবর্তী জায়গার ঘন ঝোপঝাড় থেকে ধোঁয়া বের হচ্ছে। হয়তো বিড়ি-সিগারেটের আগুন থেকে আগুন লেগেছে।’

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাফর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে এসে আগুন দেখলে ফায়ার সার্ভিসকে ফোন দেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘প্রতি বছরই একবার না একবার এরকম আগুন লাগার ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রশাসন একেবারেই উদাসীন।’

jagonews24

আগুন নেভানো শেষে ফায়ার সার্ভিসের লিডার বিল্লাল হোসেন বলেন, ‘আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে আসি। আগুন চারদিকে ছড়ানোর আগেই নেভানো সম্ভব হয়েছে। এছাড়া ঘটনাস্থলে এসে আমরা পুরো জায়গাটি পর্যবেক্ষণ করেছি। আর আগুন লাগার সম্ভাবনা নেই।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আগুন লাগার ঘটনা শোনার পর আমি লোক পাঠিয়েছি। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, এ ব্যাপারে আমরা তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেব।’

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।