ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার পহেলা বৈশাখ উদযাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৪ এপ্রিল ২০২২

বৈশাখী মেলা। এর মধ্যে বর্ণিল সাজে সজ্জিত নানা অস্থায়ী দোকান। সেখানে খাবার, পোশাক, গয়না, বাংলা সংস্কৃতিকে তুলে ধরে এমন শিল্পকর্ম শোভা পাচ্ছে। অপরদিকে এক দল শিক্ষার্থী মাঠে কাবাডি ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় ব্যস্ত। এছাড়া আরও রয়েছে নানা অনুষ্ঠান।

এভাবেই পহেলা বৈশাখ উদযাপন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। এই উৎসবে অংশ নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মীরা।

আইএসডি’র ক্যাম্পাসে আয়োজন করা হয় বৈশাখী মেলা। সেখানে ফেস পেইন্টিং, রিং টস গেম, বিশেষ হস্তশিল্প ও বিভিন্ন শিল্পকর্মের দেখা মেলে। মেলায় শিক্ষার্থী, অভিভাবক ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। এছাড়া সেকেন্ডারি পর্যায়ের শিক্ষার্থীরা মাঠে কাবাডি ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করে।

এই উৎসব আয়োজনের অংশ হিসেবে আইএসডি রিকশায় একটি ফটো বুথ তৈরি করে, যা অতিথিদের বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে, সবার সঙ্গে আনন্দে মেতে উঠতে সাহায্য করে।

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার পহেলা বৈশাখ উদযাপন

উৎসব উদযাপনে নতুন মাত্রা যোগ করতে আইএসডির শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মীদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ এবং রবার্ট বার্নসের ‘দ্য ব্যাঙ্কস ও ডুন’ গান দুটির মিউজিক ভিডিও ম্যাশ আপ করা হয়।

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার পরিচালক থমাস ভ্যান ডার উইলেন বলেন, পহেলা বৈশাখে প্রাচীন বাংলার ঐতিহ্যের প্রতিফলন ঘটে। এই দিনটি জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের সব বাংলাভাষী মানুষকে একত্রিত করে। আইএসডি এই ঐতিহাসিক দিন উদযাপন করতে পেরে গর্বিত।

এইচএস/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।