বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনে নতুন পাঁচমুখ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৫ জুন ২০২৩
ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রশাসনিক পদে নতুন পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম সজীব ও শহীদ মুক্তার এলাহী হলেন সহকারী প্রভোস্ট, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, বাংলা বিভাগের প্রভাষক খায়রুল ইসলাম পলাশ।

আরও পড়ুন: আবাসিক সুবিধা থেকে বঞ্চিত ৮৮ শতাংশ শিক্ষার্থী

একই সঙ্গে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক শরীফা আক্তার নিপা ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইফফাত আরা বাধন।

বুধবার (১৪ জুন) বেরোবি রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীর সই করা অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয় ১৩ জুন থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

ফারহান সাদিক সাজু/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।