তনু হত্যার বিচারের দাবিতে ইবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ৩০ মার্চ ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অর্থনীতি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্রী এবং সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের শাস্তির দাবিতে দুপুর ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন ভবন থেকে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে মানববন্ধন করে। এ সময় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোস্তফা আরিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।