খালেদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
শনিবার বেলা ১১ টার দিকে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করে জবি শাখা ছাত্রদল। মিছিলটি পুরান ঢাকার নবাবপুর রোড, রায়ের শাহ বাজার, প্রদক্ষিণ করে জর্জ কোর্টে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আসিফ রহমান বিপ্লব, সহ-সভাপতি আব্দুল হান্নান, আব্দুল জলিল, আরিফুল ইসলাম আরিফ, মো. মিরাজ, যুগ্ম সম্পাদক মো, সালাউদ্দিন মিয়া, মো. শরীফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরা রোডে গৌরি পরিবহনের একটি বাসে পেট্রল বোমা হামলায় ৩১ জন দগ্ধ হয়। পরে ওই ঘটনায় নুর আলম নামে একজন মারা যান। ওই ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় ৩০ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এসএম/জেএইচ/এবিএস