গাসিক মেয়র মান্নান ফের রিমান্ডে


প্রকাশিত: ১১:৫৫ এএম, ২২ মে ২০১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক রখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে ফের নাশকতার একটি মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার শুনানি শেষে এ আদেশ দেন।
 
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় অধ্যাপক এম এ মান্নানকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠু শেখ। শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর চলতি বছরের ৪ মে জয়দেবপুর ও কালিয়াকৈর থানার পৃথক দুটি নাশকতার মামলায় অধ্যাপক এম এ মান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় গাজীপুরের মৌচাকের ভান্নারা এলাকা থেকে নাশকতার মামলায় মান্নানকে গ্রেফতার করে জয়দেবপুর থানার পুলিশ।

গাজীপুর বারের আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি রাতে যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলার মামলায় ওই বছরের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার বারিধারার ডিওএইচএস’র নিজ বাসা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে প্রথম গ্রেফতার করে পুলিশ।

আমিনুল ইসলাম/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।