কেশবপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ২৩ মে ২০১৬

যশোরের কেশবপুরে সনু গাজী নামে (৩০) এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের কুশলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত সনু গাজী কুসুন্দি গ্রামের গোপাল গাজীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সনু গাজীর সঙ্গে একই এলাকার এক গৃহবধূর পরকীয়া ছিল। এ বিষয়টি ওই গৃহবধূর স্বামী সম্প্রতি জানতে পারলে বিরোধ সৃষ্টি হয়। রোববার রাতে সনু গাজীকে ডেকে বিল্লাল হোসেন নামে একজন লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, সনু গাজীর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হলে তিনি মারা যান। এ ঘটনায় হামলাকারী বিল্লাল পলাতক রয়েছেন। তাকে আটকে অভিযান চালানো হচ্ছে।
    
মিলন রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।