কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৫ মে ২০১৬

কুমিল্লায় ১টি রিভলবার, ১টি পিস্তল, ১৬ রাউন্ড গুলি এবং ১টি চাপাতিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী আবুল কাসেম টুটুলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে কুমিল্লা মহানগরীর বাগিচাগাঁও ডায়াবেটিকস হাসপাতালের কাছ থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

আটক টুটুল জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মুড়িহারা গ্রামের আবুল হাসেম মেম্বারের ছেলে।  
 
কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শামসুজ্জামান জানান, সন্ত্রাসী টুটুলের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী, বরুড়া থানাসহ জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে।

সর্বশেষ টুটুল ও তার সহযোগীরা চলতি বছরের ১৫ জানুয়ারি কুমিল্লা জেনারেল হাসপাতালের ওয়ার্ড মাস্টার নজরুল ইসলামকে নগরীর ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে আস্তানায় আটক রাখে। পরে বিকাশের মাধ্যমে নজরুলের স্বজনদের কাছ থেকে ৪ লাখ টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়।

কামাল উদ্দিন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।