টেকনাফে পুনরায় নির্বাচিত হলেন হাজী ইসলাম


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৫ মে ২০১৬

কক্সবাজারের টেকনাফ পৌরসভা নির্বাচনের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে মেয়র পদে পুনরায় হাজী মোহাম্মদ ইসলাম নির্বাচিত হয়েছেন। ৯ হাজার ৬০৯ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রার্থী এসএম ফারুক বাবুল পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট।

তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও নির্বাচনী মাঠ কিংবা ভোটের দিনেও তার দেখা মেলেনি। তাকে ছাড়াই সম্পন্ন হয়েছে নির্বাচন।

এছাড়াও ভোট গণনা শেষে বেসরকারিভাবে ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হাজী মো. ইউনুছকে পরাজিত করে তার ছোট ভাই শাহ আলম মিয়া, ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. হারেছ, ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর একরামুল হক, ৪ নম্বর ওয়ার্ডে হোছন আহমদ, ৫ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম মানিক, ৮ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান (আমির) ও ৯ নম্বর ওয়ার্ডে নুরুল বশর নুরশাদ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
 
অপর দুই ওয়ার্ড ৬ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুজিবুর রহমান ও সাংবাদিক আবদুল্লাহ মনির নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, সংরক্ষিত ১ আসনে কহিনুর আক্তার, ২ নম্বর আসনে বর্তমান কাউন্সিলর দিলরুবা খানম ও ৩ নম্বর আসনে নাজমা আলম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে বুধবার সকাল ৮টা থেকে শান্তির্পূণভাবে ভোটগ্রহণ শুরু হয়।

উল্লেখ্য, ২০১১ সালে ২৭ জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ২৫ মে সর্বশেষ নির্বাচন হয়েছে।

সায়ীদ আলমগীর/ এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।