মেয়াদোত্তীর্ণ-অনুমোদনবিহীন ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৭ এপ্রিল ২০২৬

ময়মনসিংহ শহরে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল, অনুমোদনবিহীন ওষুধ এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ওষুধ বিক্রির প্রমাণ মেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে এই অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নূর লিয়া।

তিনি জাগো নিউজকে বলেন, আমাদের কাছে তথ্য ছিল- শহরের বিভিন্ন ফার্মেসিতে অনুমোদনবিহীন ওষুধ বিক্রি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শহরের চরপাড়া ও দুর্গাবাড়ী এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় চারটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল, অনুমোদনবিহীন ওষুধ এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। তখন এই অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে পৃথক মামলায় মোট ৬৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাজিয়া নূর লিয়া। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।