তিতাসে আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ : আহত ৫০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৩৪ এএম, ২৮ মে ২০১৬

কুমিল্লার তিতাস উপজেলার সাতানি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, উপজেলার সাতানি ইউনিয়নের স্বরসতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল হকের লোকজন কেন্দ্র দখল করতে গেলে বিদ্রোহী প্রার্থী মজিবুল হকের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই কেন্দ্রে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক বন্ধ করা হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।