কক্সবাজারে মিডিয়াকর্মীদের জন্য আউটসোর্সিং বিষয়ক কর্মশালা


প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৯ মে ২০১৬

কক্সবাজারে মিডিয়া কর্মীদের জন্য আউটসোর্সিংয়ের উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রোববার। কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে এ কর্মশালার আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী আবদুর রহমান।

তিনি বলেন, এ কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন ঘটবে।

কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইকরাম।

কক্সবাজার জেলা সদর ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় ৩০ জন সাংবাদিক কর্মশালায় উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এনএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।