এসএসসি পরীক্ষা : কুমিল্লা বোর্ডে ৩৬৫ জনের ফল পরিবর্তন


প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৮ জুন ২০১৬

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ করে ৩৬৫ জনের পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফল পরিবর্তন হয়ে পুনঃনিরীক্ষার জন্য আবেদনকৃত বিষয়ে জিপিএ ৫ পেয়েছে ৩০ জন। বুধবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম জানান, ফল প্রকাশের পর ৩৪ হাজার ৪২১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য পরীক্ষার্থীরা আবেদন করেছিল। এর মধ্যে ইংরেজিতে সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ ৪ হাজার ৫৯৫টি আবেদন পড়েছে। আবেদনকারীদের মধ্যে ৩৬৫ জনের ফলাফল পরিবর্তন হয়েছে এবং ৩০ জন জিপিএ ৫ পেয়েছে।

অকৃতকার্য আবেদনকারীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২৮ জন। তবে গণিত ও সমাজবিজ্ঞান বিষয়ে অধিক সংখ্যক ফল পরিবর্তন হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

কামাল উদ্দিন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।