তনুর দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট আদালতে জমা
কুমিল্লার সিআইডি কার্যালয় থেকে তনুর দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট আদালতে জমা দেয়া হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রিপোর্টটি আদালতে জমা দেয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধারের পরদিন কুমেকে তার প্রথম ময়নাতদন্ত করেন ডা. শারমিন সুলতানা। গত ৪ এপ্রিল দেয়া হয় প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন। ওই প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত না থাকায় দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়ে ফরেনসিক বিভাগ।
তবে আদালতের নির্দেশে ৩০ মার্চ দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য তনুর মরদেহ জেলার মুরাদনগরের মির্জাপুর গ্রামের কবর থেকে উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ ও ২য় ময়নাতদন্ত করা হয়। গত ১৪ মে কুমিল্লার আদালতে এসে পৌঁছায় নিহত তনুর ৭টি বিষয়ের ডিএনএ প্রতিবেদন।
পরে গতকাল রোববার দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা হলে সেখানে তনুকে ধর্ষণের কথা বলা হলেও তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারিনি ময়নাতদন্ত বোর্ড।
কামাল উদ্দিন/এফএ/এবিএস