কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নিহত ১


প্রকাশিত: ০৮:০৪ এএম, ১৬ জুন ২০১৬

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কালামপুর এলাকা থেকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরনে সাদা পায়জামা পাঞ্জাবি রয়েছে।

জয়দেবপুর জংশন ফাঁড়ির পুলিশের উপপরিদর্শক (এসআই) দাদন মিয়া জানান, ঢাকা-রাজশাহী রেল রুটের কালামপুর এলাকায় সকালে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।