ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:১৭ পিএম, ০২ জানুয়ারি ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেনের ধাক্কায় দুই মাইক্রোবাস যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বিজয়নগর উপজেলার মুকন্দপুর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- আবদুল হাই (৫৫)। বিজয়নগর থানা পুলিশের এসআই আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মুকন্দপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।