বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বেনাপোলের দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস, চা পাতা ও চকলেটসহ বিভিন্ন প্রকার পণ্য আটক করেছে বিজিবি। সোমবার সকাল ১০টার দিকে এসব মালামাল আটক করা হয়।
২১ বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডর নায়েব সুবেদার আজমত খান বলেন, গোপন সংবাদে জানা যায় চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ মালামাল এনে যশোরের যাওয়ার উদ্দেশ্যে তেরঘর নামক স্থানে অপেক্ষা করছে। পরে সেখানে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
আটককৃত এসব মালামালের মূল্য ২০ লাখ টাকা। মালামালগুলো বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে বলেও তিনি জানান।
জামাল হোসেন/এফএ/আরআইপি