প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আইভী


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২১ জুন ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ২০১১ সালের ৩০ অক্টোবরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের যে স্বপ্নের প্রতিফলন ঘটেছিল, তেমনি উপ-মন্ত্রীর মর্যাদা নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাপ্য ছিল। আজ নারায়ণগঞ্জবাসী সেটা পেয়েছে। আর এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মন্ত্রিপরিষদ থেকে উপ-মন্ত্রীর মর্যাদার ঘোষণা পাওয়ার পর কর্পোরেশনের নগর ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি। এসময় নাসিক কর্মকর্তারা মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপ-মন্ত্রীর মর্যাদা পাওয়ায় কাজের পরিধি ও নারায়ণগঞ্জবাসীর আপনার প্রতি প্রত্যাশ বেড়ে গেল- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র আইভী বলেন, কাজ বাড়ল কি বাড়ল না সেটা বড় কোনো কথা নয়। নারায়ণগঞ্জবাসী আমাকে যেভাবে দেখতে চায়, আমি সেভাবে থাকবো এবং কাজের পরিধি সব সময় বাড়বে, কমবে না। মানুষের চাহিদা অনেক বেশি। সেই তুলনায় আমরা হয়তো কাজ-কর্ম করতে পারিনি। সুতরাং এতে হয়তো জনগণের চাহিদা আরো বেড়ে গেল। চাহিদা মতোই নগরবাসীর কাজ করার চেষ্টা করবো।

শাহদাৎ হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।