শার্শায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী কায়বা গ্রাম থেকে ৮০০ পিস ইয়াবাসহ আমজাদ হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। বুধবার দুপুরে তাকে আটক করা হয়।
আটক আমজাদ হোসেন পাড়ের কায়বা গ্রামের মৃত হোসেন আলী দালালের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা গ্রামে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ আমজাদ হোসেনকে আটক করা হয়। আটক আমজাদ হোসেনকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
জামাল হোসেন/এআরএ/এমএস