ফিলিং স্টেশনের ট্যাংকিতে পড়ে দুই শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৪ জুন ২০১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নদীতে ভাসমান তেলের পাম্পের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার বলেন, বিকেলে তেলের পাম্পের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় মৃত্যু হয়।

শাহাদৎ হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।