বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করলেন পলক


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৪ জুন ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার ব্যক্তিগত সফরে সোনারগাঁয়ে আসেন প্রতিমন্ত্রী। এসময় মন্ত্রী সোনারগাঁ জাদুঘর, ঐতিহাসিক বড় সরদার বাড়ি, পানাম নগর পরিদর্শন করেন।

এর আগে প্রতিমন্ত্রী লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে দেশের শ্রেষ্ঠ সন্তান জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান।

Narayanganj

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মসিউর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমুখ।
 
প্রতিমন্ত্রী বড় সরদার বাড়ির রেস্টোরেশন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে মুগ্ধ হন।

শাহাদাত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।