মেহেরপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শপথ গ্রহণ


প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৫ জুন ২০১৬

মেহেরপুরের গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক পরিমল সিংহ। আর ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

উল্লেখ্য, চতুর্থ দফায় গত ৭ মে গাংনী উপজেলার ৯ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আতিকুর রহমান টিটু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।