টাঙ্গাইলে এসে স্কুলছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৬ মার্চ ২০২৬

উইচ্যাটে পরিচয়ের পর ভালোবাসা। সেই টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলে এসে মায়া আক্তার নামে এক স্কুলছাত্রীকে বিয়ে করেছেন যুবক। খবর পেয়ে দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসছে মায়ার বাড়িতে।

চীনা ওই যুবকের নাম জংজিয়া মামুসার। তিনি চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের বাসিন্দা। অপরদিকে মায়া আক্তার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আব্দুল মালেকের নবম শ্রেণির মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মায়ার সঙ্গে একমাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’-এর মাধ্যমে পরিচয় হয় মামুসার। গড়ে উঠে বন্ধুত্ব। কিছুদিন না যেতেই সে সম্পর্ক রূপ নেয় প্রেমে। এর মধ্যে মায়ার বিয়ের কথাবার্তা চলতে থাকে। বিষয়টি জানানো হয় মামুসাকে। পরে ১৮ ফেব্রুয়ারি ভালোবাসার টানে তিনি টাঙ্গাইলের ঘাটাইলের পাঁচটিকরি গ্রামে আসে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। বিদেশি নাগরিককে দেখতে আশপাশের মানুষজন মালেকের বাড়িতে ভিড় করেন। পরে ২১ ফেব্রুয়ারি রাতে কাজী ডেকে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

টাঙ্গাইলে এসে স্কুলছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক

বিয়ের পর থেকে মামুসা স্ত্রী মায়াকে নিয়ে হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন গ্রামের মেঠোপথ ও রাস্তাঘাট দিয়ে। খাচ্ছেন মাছ, মাংস, সবজিসহ সবধরনের দেশীয় খাবার।

কনে মায়া আক্তার জানান, উইচ্যাটের মাধ্যমে তাদের পরিচয়। বিয়ে হয়েছে তাদের। স্বামীর সঙ্গে চীনে যেতে ইচ্ছুক।

টাঙ্গাইলে এসে স্কুলছাত্রীকে বিয়ে করলেন চীনা যুবক

মায়ার বাবা আব্দুল মালেক জানান, প্রথমে বিষয়টি মেনে নেইনি। পরে নিয়তির কাছে ছেড়ে দিয়ে সবকিছু মেনে নিয়েছি। মেয়েকে চীন পাঠাতেও রাজি মালেক।

আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।