বেনাপোলে ৭ মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ১০:৪০ এএম, ২৫ জুন ২০১৬

বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রাম থেকে সাত মামলার আসামি সন্ত্রাসী ইকবাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইকবাল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ওহাব আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামীম আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের দিঘীরপাড় গ্রামে অভিযান চালিয়ে ইকবালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক, চাঁদাবাজি ও হত্যা চেষ্টাসহ সাতটি মামলা রয়েছে। তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। শনিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।